ড. মুহম্মদ জাফর ইকবাল একজন পদার্থবিজ্ঞানী, লেখক, এবং শিক্ষাবিদ। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। এই বিভাগের গোড়াপত্তন তাঁর হাত ধরে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র, পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন থেকে। গবেষক হিসেবে এক দশকের বেশি সময় কাটিয়েছেন ক্যালটেক এবং বেল কমিউনিকেশন্স রিসার্চে।
শিক্ষক এবং গবেষক হিসেবে যতদিন কাজ করেছেন তার চেয়ে বেশিদিন ধরে উনি লেখালেখির সঙ্গে জড়িত। তাঁর লেখা বাংলাদেশের কয়েক প্রজন্মের পাঠককে আনন্দের পাশাপাশি, জ্ঞান, এবং চিন্তার খোরাক দিয়ে গিয়েছে। তাঁর লেখার বড় অংশ জুড়ে আছে বৈজ্ঞানিক কল্পকাহিনী, শিশুসাহিত্য, বিজ্ঞানবিষয়ক লেখা, এবং বাংলাদেশের সমসাময়িক প্রসঙ্গ।
বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস জানানোর পাশাপাশি সাহিত্যে, জ্ঞানে-বিজ্ঞানে আগ্রহী করে তুলতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে গিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে যেভাবে লিখেছেন সেভাবেই ভবিষ্যতের কল্পকাহিনী বলেছেন, তুলে এনেছেন শৈশবের সময়কে বা বর্তমানের বাধা-বিপত্তিকে। মাঠ পর্যায়ে গণিত এবং বিজ্ঞান নিয়ে আগ্রহ বাড়ানোর জন্য যারা বাংলাদেশ গণিত ওলিম্পিয়াড শুরু করেছিলেন – তিনি তাদের একজন। বাংলাদেশ এবং বাংলা ভাষা তাঁর লেখার একটি বড় অংশ জুড়ে আছে। এই কপোতাক্ষ সাইট সেই লেখাগুলোর একটি অংশ পাঠকের কাছে পৌঁছে দেওয়ার একটি ছোট্ট প্রয়াস।
— এডমিন
Dr. Muhammed Zafar Iqbal is one of Bangladesh’s most celebrated authors, educators, and science communicators. He is a former professor of Computer Science and Engineering at Shahjalal University of Science and Technology. He has inspired generations of learners through his contributions to science fiction, children’s literature, popular science writing, and education. Known for his engaging storytelling and passion for promoting scientific thinking, Dr. Iqbal has authored hundreds of books that have become an integral part of Bangla literature. His work continues to encourage curiosity, creativity, and a love for knowledge among readers of all ages.
Beyond his accomplishments as a writer and educator, Dr. Iqbal has always maintained a deep and heartfelt connection with the land and people of Bangladesh. His love for the country—its rivers, villages, language, culture, and everyday life—has remained a constant source of inspiration throughout his work. This affection is reflected in the name of this website, কপোতাক্ষ (Kopotakkho), inspired by the Kopotakkho River, one of the many rivers woven into the literature, history, and landscape of Bangladesh.
For Dr. Iqbal, Bangladesh is not merely a place on a map; it is a living source of memories, stories, dreams, and identity. Despite his remarkable achievements and widespread recognition, he remains a humble and grounded individual who finds joy in the simple, enduring connections among people, nature, and their homeland. Through this website, he hopes to celebrate those connections and share the beauty, humanity, and spirit of Bangladesh with others.
— Admin